1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিরামপুরে শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার
(দিনাজপুরঃএকই পদে নিয়োগকৃত দুই শিক্ষকের মধ্যে পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে অপসারণের দাবিতে বিরামপুর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ রবিবার (২৫ আগষ্ট) স্কুলের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপি সূত্রে প্রকাশ, মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শুণ্যপদে আব্দুল খালেককে ১৯৯১ সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় এবং প্রধান শিক্ষক না থাকায় তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। স্কুলে সহকারী প্রধান শিক্ষক বহাল থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষ একই পদে ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মামুনুর রশীদ নামে একজনকে নিয়োগ করেন। একই পদে পরে নিয়োগ প্রাপ্ত মামুনুর রশীদ প্রভাব বিস্তার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও হাতিয়ে নেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে বিভিন্ন অনিয়ম, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে পূর্বে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক আদালতে মামলা করেন এবং ২০২৪ সালের ২৮ জানুয়ারী তার স্বপক্ষে আদেশ হয়। তখন থেকে আব্দুল খালেক পুন:রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেন। কিন্তু সম্প্রতি পরে নিয়োগ প্রাপ্ত মামুনুর রশীদ আবারো স্কুলে বহালের জন্য বিভিন্ন ভাবে কর্মকাÐ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে শিক্ষক মামুনুর রশীদকে যাতে আর বিদ্যালয়ে বহাল না করা হয় সে লক্ষ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, অভিভাবক জহির উদ্দিন মÐল, লিপি আরা বেগম, সুমি আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী মিশু প্রমূখ।আন্দোলনকারীগণ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, বিষয়টি আদালতের চুড়ান্ত রায়ের মাধ্যমে সমাধান হবে। তবে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park