1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

রমেক শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

মাটি মামুন রংপুর :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে (রমেক) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, তাকে আমি সাধুবাদ জানাই। কিছু দিন আগে শিক্ষার্থীরা দেশের পরিবর্তন আনার জন্য অনেক আত্মত্যাগ করেছে।
শিক্ষার্থীদের সমসাময়িক কার্যক্রম প্রসঙ্গে জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেনি, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ করেছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জাল—সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে।শিক্ষার্থীদের ইতিবাচক ভাবনা থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে তোমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভাগীয় কমিশনার অন্যান্য প্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং রংপুর সিটি কর্পোরেশন ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।বিভাগীয় কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park