সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালি ইউনিয়ান এর কাশিয়াডাগা গ্রামের এক সাংবাদিকের বসত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট,ও ভাংচুর করেছেন বৃহস্পতিবার (৮ আগস্ট) দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোঃ আল আমিন সরদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে বিএনপির নাম মুখে নিয়ে মৃত্যু আনার শেখের ছেলে মশিয়ার পরিচিত নাম মশিয়ার দালাল ও ফজর আলীর ছেলে গাজা ব্যবসায়ী কবির মোড়ল সহ একদল দুষ্কৃতিকারী আল আমিন সরদার বাড়িতে হামলা শুরু করে এ সময় সাংবাদিক আল আমিন সরদার বাড়িতে না পেয়ে তার শিশু সন্তান ওপারে নির্যাতন শুরু করে । হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ ব্যাপক লুটপাট করে। এছাড়াও হামলা চালিয়ে সাইকেল, ফার্নিচার ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় হামলাকারীরা ৫ হাজার বই সমৃদ্ধ একটি প্রাচীন পারিবারিক লাইব্রেরি, বহু প্রাচীন পত্রিকা ও ডকুমেন্টসহ মূল্যবান সম্পদ পুড়িয়ে দেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে আইনগত সাহায্য নেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
তালা উপজেলা খলিষখালি ইউনিয়ান চেয়্যামন মোল্লা সাব্বি হোসেন আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন ভুক্তভোগীকে।
হামলাকারীদের বেপরোয়া সহিংসতায়, তিনি সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং পরিবার-পরিন নিয়ে চরম নিরাপত্তাহীনয় রয়েছে।
হামলার বিষয়টি তিনি পুলিশে অবহিত করেছেন। তবে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তিনি হতাশায় ভুগছে