1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

দৈনিক সোনার বাংলাদেশ ডেস্কঃদাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে। পেনশন ফান্ড বলে কিছু নেই। সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য। আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব।’ সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার পর গণভবনে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১ জুলাই চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের নানা মহল থেকে। তবে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ২ জুলাই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন।
গতকাল শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছর নয়, আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ওই বছরের ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।
এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আলোচনা সন্তোষজনক হয়েছে বললে জানালেও আজ এক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park