1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃপুলিশের বাধা উপেক্ষা করে এক দফা আদায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সাড়ে ৫টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা ধরে চলমান এই অবরোধের ফলে বন্ধ হয়ে আছে যানচলাচল।

এর আগে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে টাইগারপাস মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে সোয়া ৫টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক মারধরের শিকার এক নারী শিক্ষার্থী কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে তারা আমাদের ওপর আক্রমণ করে। সবচেয়ে কষ্টের বিষয়, মহিলা পুলিশ ছাড়াও পুরুষ পুলিশরা আমাদের ওপর হাত তুলেছে। আমরা মেয়েরা যারা ছিলাম সবাই মাটিতে লুটিয়ে পড়ি। একজন মেয়ে শিক্ষার্থীর ওপর কীভাবে একজন পুরুষ পুলিশ হাত তুলতে পারে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষার্থী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park