1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ।বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের কার্যালয় থেকে মিছিলটি বের হয় এবং কৃষি অনুষদ করিডোর দিয়ে বিশ্ববিদ্যালয়ের কামাল রঞ্জিত মার্কেটে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার বলেন, আপনারা জানেন আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলা হয়েছে। এ হামলা একটি ন্যক্কারজনক হামলা। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কোনোভাবেই সমীচীন নয়। এ হামলার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ মিছিল।
সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, পুলিশ পূর্বপরিকল্পনা করেই সাধারণ শিক্ষার্থীদের হুশিয়ারি দিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপরে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা বাকৃবি ছাত্র ইউনিয়ন সংসদ এরই প্রেক্ষিতে ঝুম বৃষ্টির মধ্যেও রাজপথে নেমেছি এবং মিছিল এবং মিছিলোত্তর সমাবেশ করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park