1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

রংপুরে বিএনপির ৭০ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত
মাটি মামুন মামুন।

রংপুরে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির পাঁয়তারা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসহ বিভিন্ন মামলায় পুলিশ অন্তত ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
যাদের বেশির ভাগই রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদে আছেন।
গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে রংপুর মহানগর বিএনপির মিডিয়া সেলে দেওয়া এক বার্তায় গ্রেপ্তারের এ তথ্য জানান মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।

হরতালের (২৯ অক্টোবর) দিন থেকে শুরু করে অবরোধ শেষে শুক্রবার (৩ নভেম্বর) রাত পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ২৫ জনের নাম ও পদবি জানা গেছে।

তারা হলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, আহ্বায়ক কমিটির সদস্য কাওছার জামান বাবলা, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সবুজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন, সাবেক সহ-সভাপতি আবিদ হাসান গুড্ডু, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম নাহিদ, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আকিনুর ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হোসেন আশিক, ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মিন্টু, ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বী, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক খোকন, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক এরশাদ, বিএনপিরকর্মী আলতাফ হোসেন লন্ডন, ২০ নম্বর ওয়ার্ড যুবদলকর্মী সাজিদ হোসেন মুন্না, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলকর্মী আনাস, ৪ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী জাহিদুল ও রফিকুল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী মাকছুদার রহমান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী মাসুদ পারভেজ মজনু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী আক্তার হোসেন, মোকতার হোসেন, জহুরুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ড বিএনপিকর্মী গজিয়ার রহমান।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়নের অভিযোগ, সরকারবিরোধী আন্দোলন দমানোর লক্ষ্যে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছে।
এতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নিরপরাধ সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন।যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অনেকেই আন্দোলনের সঙ্গে জড়িত নন বলেও জানান তিনি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park