1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা কলারোয়া ছলিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসানউল্লাহ খান এর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৬ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ শিক্ষক আহসানউল্লাহ খান এর বিরুদ্ধে সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, কলারোয়া নির্বাহী অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং খুলনা বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা।
অভিযোগ থেকে জানাযায়, উক্ত প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষক মোঃ আহাসানুল্লাহ খান এর দ্বারা বিভিন্ন অনৈতিক
আচারনের কারনে স্কুলের প্রধান শিক্ষকসহ আরও অনেক শিক্ষক অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এই
শিক্ষক এর আচারনের কারনে প্রত্যেক ছাত্রছাত্রীর অভিবাবকগন তাদের সন্তানদের স্কুলে পাঠাতে
অনিচ্ছুক এবং ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে অনিচ্ছুক।
গ্রাম বাসী,এবং ছাত্রছাত্রী- প্রত্যেকের ধারনা এই শিক্ষক মানসিক ভাবে ভারসম্যহীন, অসামাজিক।
সুতরাং অনতি বিলম্বে গ্রাম বাসি ও স্কুলের কমিটি বৃন্দ এই শিক্ষকের বদলির ব্যাপারে এক সাধারণ
সভার আয়োজন করে। এই শিক্ষকের কারনে বিদ্যলয়ের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সোমবার সকালে স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবকরা এই শিক্ষককের বদলির দাবিতে মানববন্ধন করেন। তার পরে সকল অভিভাবকদের স্বাক্ষর সহ অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে।

ছলিমপুর গ্রামের একাধিক অভিভাবক সাংবাদিকদের জানান, শিক্ষক আহসানউল্লাহ খান এর কাছে আমরা কোন দরকারে গেলে সে কথা বলতে চাই না। সে আমাদের সাথে খারাপ আচরণ করেছে।তার চাললনে মনে হয় না সে সুস্থ আছে। অভিভাবকরা আরও বলেন তার জন্য এখন পর্যন্ত ৪/৫ জন ভালো শিক্ষক স্কুল ছেড়ে চলে গিয়েছে।
এসময় অভিভাবকরা বলেন আমাদের ছেলে মেয়ে আর স্কুলে যেতে চাই না তারাও বাড়িতে এসে নানা অভিযোগ দেয় এই শিক্ষক এর বিরুদ্ধে।
এবিষয়ে এলাকার অভিভাবকরা এক হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।৭ দিনের ভিতরে আহসানউল্লাহ খান এর বদলি না হলে তারা তাদের ছেলে মেয়েকে স্কুলে দিবেনা বলে তাহারা সাংবাদিকদের কাছে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park