1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরে জাতীয় সমবায় দিবসে রেলী আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর শনিবার সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সংঘবদ্ধ হয়ে আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায় প্রতিষ্ঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ধারণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর সমবায় প্রতিষ্ঠার গুরুত্ব দিয়েছিলেন। আর সেই দর্শনকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সমবায় আন্দোলন গড়ে তুলেছেন। যার প্রভাব পড়েছে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের জীবনে।জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীবউল আহসান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park