কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা সমাবেশে যোগদান-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
২৭৬
বার পঠিত
মোঃ মানিক জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের, সাবেক এম পি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করেছেন।আজ (০৪/১১/২০২৩ ইং নভেম্বর) শনিবার সকালে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দুপুর বেলা সমাবেশে যোগদান করেন।এ সময় ইঞ্জিনিয়ার মাসুম বলেন, মেট্রোরেল নির্মাণ বাংলাদেশের উন্নয়নের একটি যুগান্তকারী প্রদক্ষেপ। শেখ হাসিনার সাহস আর দৃঢ় মনোবলের জন্য এটা সম্ভব হয়েছে। আমরা আশাকরি শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশকে বিশ্ব দরবারে দেশকে আরো উচু স্থানে নিয়ে যাবেন।জনসভায় যোগদানকালে কায়সার হাসনাত বলেন, গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন ও হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মতিঝিল থেকে আগারগাঁও রেল লাইন উদ্ধোধন হতে যাচ্ছে। এই মেট্টোরেলের মাধ্যমে মানুষ উন্নত বিশ্বের ছোয়া পাবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম.এ.হালিম (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ)ও যুগ্ম আহ্বায়ক, মেঘনা শিল্পাঞ্চল শাখা জাতীয় শ্রমিকলীগসোনারগাঁও আওয়ামীলীগ নেতা মো:জসিম সোনারগাঁও থানা আওয়ামীলিগ স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থ মোঃ রোমান সোনারগাঁ যুবলীগ নেতা শেখ মেহেদী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।