কালীগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
১৫৭
বার পঠিত
হাফিজুর রহমান কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ গতকাল( ৪ নভেম্বর) শনিবার ছিল জাতীয় সংবিধান দিবস। জাতির জনক “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় বছরের ন্যায় এ বছরেও যথা যোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় । সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বেলা ১১টার সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার( ভূমি)মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা বি,আর,ডি,বির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে এলাকার সুধী, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।