নবাগত এএসপি সার্কেল উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময়-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
১৪৫
বার পঠিত
শিমুল মন্ডল মনিরামপুর যশোর প্রতিনিধি:-
মনিরামপুর এবং কেশবপুরের দায়িত্বপ্রাপ্ত সার্কেল এ এস পি আসেক সুজা মামুন দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। যা মনিরামপুর ও কেশেবপুর সকল স্তরের জনগণের কাছে দৃশ্যমান। গত ৩১ শে অক্টোবর মণিরামপুর থেকে তার কর্ম দিবসের সমাপ্তি ঘটে। উনার স্থানে যোগদান করেন সু দক্ষ চৌকস নবাগত এ এস পি সার্কেল জনাব কাজী দাউদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান, সহসভাপতি আজিজুর রহমান উপজেলা প্রেসক্লাব মনিরামপুর সাধারণ সম্পাদক জি এম টিপু সুলতান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন,এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম আতিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আল-আমিন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শিমুল মন্ডল ও সমান গনি সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।