1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

এমপি কামারুল আরেফিনের নাগরিক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

তুর্য হোসেন স্টাফ :রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সাতবাড়িয়া গোহাটে ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগ
আয়োজিত কুষ্টিয়া ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কামারুল আরেফিনের এক নাগরিক সংবর্ধনা আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম লালু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ীক নেতা আবু দাউদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন।
সংবর্ধন অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশির, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদ সহ এলাকার স্বেচ্ছাসেবী -সামাজিক -সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন এর সংবর্ধনা উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।সম্বর্ধনা স্থলে গ্রাম পুলিশের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্যে তাদের চাকুরী জাতীয়করণের বিষয়ে মাননীয় সাংসদ এর সুদৃষ্টি আকর্ষণ করেন। এলাকার উন্নয়নের বিষয়ে নানাবিধ প্রতিশ্রুতি দেন মাননীয় সংসদ সদস্য।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park