1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ভালো ফলাফলের জন্যে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৯ বার পঠিত


নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। পরীক্ষার্থীকে বিশ্বাস করতে হবে যে ‘আমি পারবো’। পরীক্ষা চলাকালীন ও পূর্ববর্তী সময়ে পরীক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এই জন্যে পরীক্ষার্থীকে পরিমিত ও নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ঘুমসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভালো ফলাফল লাভের জন্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিপক্ষীয় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীকে মনোযোগসহকারে লেখাপড়া করতে হবে। পরীক্ষা হলে ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে প্রতিটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের পূর্বেই লেখে শেষ করতে হবে। উত্তর পত্রে প্রশ্নের ক্রমিক নং, রোল নম্বর, রেজি নম্বর, অতিরিক্ত পৃষ্ঠার নম্বর যথাযথভাবে নির্দিষ্ট স্থানে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে, এগুলো কোনটি ভূল হলে পরীক্ষা হলের দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে।
গাজীপুর জেলার শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া-মিলাদ ও আলোচনা সভা উপলক্ষে ১২ ফেব্রুয়ারি (সোমবার) স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল আরো বলেন, জাতীয় উন্নয়ন-অগ্রগতির জন্যে শিক্ষা অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে আরো অধিক অন্তর্ভূক্ত করার জন্যে তিনি আহ্বান জানান। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানবিক ও নৈতিক শিক্ষার পরিধি বাড়াতে হবে। তিনি যুগোপযোগী ও দক্ষ নাগরিক তৈরীর জন্যে সময়োপযোগী শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রিপন মিয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার আবুল, ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান, গাজীপুর জেলা কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের আহ্বায়ক এস এম কাজল রানা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল হেকিম প্রমুখ। অনুজশিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক শিক্ষার্থী এস এস সি পরীক্ষার্থীদের বিদায় জানিয়ে বক্তব্য প্রদান করেন। এস এস সি পরীক্ষার্থীদের পক্ষ থেকেও একাধিক শিক্ষার্থী সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: আশরাফুল ইসলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park