1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ভেড়ামারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা দুই এমপির আশির্বাদপুষ্ট নার্গিস আক্তার-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬২ বার পঠিত

তূর্য হোসেন স্টাফ :রিপোর্টার।

ভেড়ামারার রাজনৈতিক অঙ্কনের জনপ্রিয় মুখ, অভিজ্ঞ জনপ্রতিনিধি ও সমাজসেবক , উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার ভেড়ামারা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে অংশগ্রহণ করবার নিমিত্তে তিনি ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডসহ প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের নিকটে তিনি অত্যন্ত পরিচিত ও পরীক্ষিত একজন ব্যক্তিত্ব। রাজনীতির মাঠে এক নামে তাকে সবাই চেনেন ও জানেন। তিনি একজন রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি হিসেবে সব সময় গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। নির্বাচিত হলে তিনি উপজেলাবাসীর উন্নয়নে বিশেষ করে শিক্ষা -সামাজিক ও নারী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নার্গিস আক্তার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের ১,২,৩ সংরক্ষিত ওয়ার্ডে পরপর দুইবার নির্বাচিত মহিলা মেম্বার ছিলেন। এছাড়া পরপর ২ বার তিনি ভেড়ামারা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য ছিলেন। ইতিপূর্বে দুইবার তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।আজ মঙ্গলবার ভেড়ামারার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি এবং কুষ্টিয়া -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ভেড়ামারা এলে তিনি নেতৃবৃন্দের সাথে দেখা করে তাদের দোয়া চান। এ সময় নেতৃবৃন্দ তাকে আওয়ামীলীগ নেতাকর্মীদের পক্ষ থেকে মহিলা প্রার্থী হিসেবে সম্মতি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park