1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮দিনের কর্মসূচি উদ্বোধন।

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (রবিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আলোচনা সভ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বক্তব্যে তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকদের অসামান্য অবদান রয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির সকল আন্দোলন-সংগ্রাম ও অর্জনে সাংবাদিকদের ভূমিকা অসামান্য। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও তাদের নিরাপত্তায় সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার ১৮ দিনব্যাপি (১২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত) কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজ ও দেশের উন্নয়নে সর্বদা সচেষ্ট থেকে মানবকল্যাণে কাজ করে আসছেন। জাতীয় সাংবাদিক সংস্থা দেশের প্রাচীনতম সংগঠন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৪২ বছরে এই সংগঠন তৈরী করেছে এক গৌরবময় ইতিহাস।জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোল্লার সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আনিস প্রধান, সাধারণ সম্পাদক মুসা খান প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর শাখা এবং বিভিন্ন জেলা উপজেলার সদস্যসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এরপর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে নিয়ে কেক কাটেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park