চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বুধবার, ১ নভেম্বর, ২০২৩
১৪৬
বার পঠিত
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে চুয়াডাঙ্গার জাফরপুরস্থ যুব ভবনে আয়োজিত ‘স্মার্ট যুব, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।