1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

রংপুরে অবরোধে ট্রেন চললেও ছাড়েনি বাস, যাত্রীদের ভরসা অটোরিকশা-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত
মাটি মামুন রংপুর। বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ,রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস কম চলাচল করছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুড়িমারি লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেল স্টেশন ছেড়ে গেছে।
পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। এই কারণে ভোর থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু অবরোধের কারণে যাত্রী সংকট। তাই বাস ছাড়া হচ্ছে না।

সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ ফতেহ আলী, আগমনী পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার যাত্রী শূন্য দেখা গেছে। যাত্রী না থাকায় বাস কাউন্টারের লোকজনদের বসে থাকতে হচ্ছে বলে জানান তারা।
রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের কোনো বাস চলাচল করলেও খুব কম।
বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো যাত্রী চোখে পড়েনি।
তবে যাত্রীরা ঝুঁকি এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন বলে শহরে মডার্ন ও মেডিকেল মোড়ে এই চিত্র দেখা গেছে।
এদিকে সকাল ৬টা থেকে অবরোধ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১১টা) আন্তঃজেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল অনেক কম থাকলেও শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কসহ পাড়ামহল্লার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
রংপুর ‌রেলওয়ে স্টেশন সুপার শংকর গাঙ্গুলী ব‌লেন, সকাল থে‌কে স‌ঠিক সম‌য়ে প্রতি‌টি ট্রেন রংপুর স্টেশন ছে‌ড়ে গে‌ছে।
এ সময় যাত্রী‌দের কোনো প্রকার সমস্যা হয়‌নি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ঢাকা পোস্টকে বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে।
তবে যাত্রী সংকট রয়েছে। ঢাকাগামী দূরপাল্লার বাস এখনো ছেড়ে যায়নি।
রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park