1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

শিবগঞ্জ উপজেলায় ইউএনও এ, এফ, এম, আবু সুফিয়ান এর যোগদান- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোহাঃ হাসান আলী,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন এ, এফ, এম, আবু সুফিয়ান। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রাজশাহীর বাগমারায় কর্মরত ছিলেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বরণ করে শুভেচ্ছা জানান উপজেলার সকল অফিসার।
এর আগে গত ০৭ ই ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার (রাষ্ট্রপতির আদেশক্রমে) মোছাঃ ফারজানা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ানের যোগদানের বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এ, এফ, এম, আবু সুফিয়ান। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন।
ময়মনসিংহ জেলার কৃতী সন্তান এ, এফ, এম, আবু সুফিয়ান সম্প্রতি বাগমারা, রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এদিকে দুপুরে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সকল অফিসের অফিসারদের মধ্যে কুশল বিনিময়ের পর শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park