1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মাদক মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে রাশিদা বেগম নামে ১ মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃত রাশিদা বেগম (৩৮) ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জোহর আলীর স্ত্রী। পুলিশী অভিযানে মাদক কারবারি রাশিদাকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা মাদক সম্রাট জাহাঙ্গীর আলম পালিয়ে যেতে সক্ষম হয়।সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমানের নির্দেশে উপ পরিদর্শক সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যান বসত বাড়ির একটি পুরনো ঘর থেকে ৪ কেজি মাদক উদ্ধার ও ১ মহিলা মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি পুরনো ঘর থেকে এ মাদক উদ্ধার করা হয়। মাদক কারবারি জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান এ প্রতিনিধিকে জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন এ ব্যাপারে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park