1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদয়ালি (ভাদলি) গ্রামে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইদের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।জানা যায়, ভাদয়ালি গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রহমান এর ৫ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা হলেন আব্দুল মাজেদ, মোঃ আব্দুল হামিদ, আব্দুর রহিম, আব্দুল জলিল ও আব্দুল মোমিন।পারিবারিক সূত্রে জানা যায়, ওই পরিবারে মায়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৪৪ বিঘা এবং ৫ ভাইয়ের নামীয় সম্পত্তি রয়েছে সাড়ে ৩৭ বিঘা।
অভিযোগে ভুক্তভোগী ছোট ভাই আব্দুল জলিল জানান, তিনি ও তার আরেক ছোট ভাই দীর্ঘদিন বাইরে থাকার সুযোগে বড় ভাইরা ৯০-এর রেকর্ডে কৌশলে অর্ধেকেরও বেশি সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এতে তিনি তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছেন।ভুক্তভোগী আব্দুল জলিল তার পৈত্রিক সম্পত্তি সমানভাবে ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ন্যায্য সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে এলাকার স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিনের এবং তারা চান একটি সুষ্ঠু সমাধান হোক যাতে কোনো ভাই বঞ্চিত না হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park