
নিজস্ব প্রতিবেদক: মাগুরা জেলার একটি হত্যা মামলায় আলমডাঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গতরাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করে মাগুরায় নিয়ে আসা হয়েছে। তিনি গ্রেপ্তারের আগের দিন পর্যন্ত নৌ পুলিশে কর্মরত ছিলেন বলেও জানা গেছে। তবে গ্রেপ্তার ও মামলাসংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের বলেন বিগত সরকারের আমলে একটি ক্রসফাইয়ের হত্যা মামলায় তাকে আসামি করে হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনা করা হয়েছে ।বিপ্লব কুমার নাথ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা ও কলারোয়া থানাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। পাটকেলঘাটায় দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। অভিযোগকারীর বলেন , তাঁদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলা ছিল মিথ্যা ও হয়রানিমূলক। এসব মামলার প্রতিবাদ করতে গিয়ে সাংবাদিকদেরও মামলার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের অভিযোগ, দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি জটিলতায় পড়তে হয়েছে। এদিকে, যশোর জেলার একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে বিপ্লব কুমার নাথ প্রভাবশালী হয়ে উঠেছিলেন।
একটি হত্যা মামলায় তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে আগে ওঠা অভিযোগগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। অতীতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলোর কোনোটি আদালতে প্রমাণিত হয়েছে কি না, তা যাচাই করে দেখা প্রয়োজন।