1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

নড়াইলের কালিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;ফেসবুকে পেজ খুলে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন-খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) এবং হেলাল উদ্দিন কাজী (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্ট রয়েছে। তারা পলাতক আছেন।

পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের লোকজন ফেসবুক ছাড়াও অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহ এবং চাকরির প্রলোভন দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছেন। এভাবে বিজ্ঞাপন দিয়ে অপকৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতো এই চক্রটি।
‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছে এরা।

হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা নিতো সজল শেখের কাছ থেকে।

এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত দু’টি স্মার্ট মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park