1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

নড়াইলে নড়াগাতীতে নিখোজের এক মাস পার হলেও খোজ মেলেনি গৃহবধূ নাজমার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলের নড়াগাতী থানায় নিখোঁজের অভিযোগ দেওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গৃহবধূ নাজমা বেগমের (৩৮) সন্ধান মেলেনি। স্ত্রীকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বামী তরিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাজমার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নাজমা বেগম নড়াগাতী থানার টোনা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম সামছুল আলম মিয়া।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান নাজমা। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। সঙ্গে নিয়ে যান নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং মেয়ের আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার। অভিযোগে এসব স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
নাজমার স্বামীর দাবি, তার স্ত্রী মাঝেমধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। নাজমা বাড়ি থেকে চলে যাওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ১২ সেপ্টেম্বর নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেন তরিকুল ইসলাম। তবে অভিযোগ দেওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নাজমার কোনো খোজ মেলেনি।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, জানতে পেরেছি নিখোঁজ নারী মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park