
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ১ নং জয়নগর ইউনিয়ন সার ডিলার নিয়োগে ব্যপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও এক নং জয়নগর ইউনিয়ন ডিলার ১২ নং যুগিখালি ইউনিয়নের বাসিন্দা সোহাগ হোসেনকে দেওয়ার অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
আজ বৃহশ্পতিবার বিকাল ৪ টায় জয়নগর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইকবাল হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তৃণমূলের নেতাকর্মী ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় জয়নগর ইউনিয়নে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে অন্য ইউনিয়ন বাসিন্দা সোহাগ হোসেনকে। এর ফলে স্থানীয় কৃষকরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন।
অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।