1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগরে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সিপিপি সদস্যদের সরঞ্জাম বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ,স্টাফ রিপোর্টারঃ
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে উপজেলার তিনটি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের মধ্যে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।বুধবার (১৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাস্তবায়িত ‘অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।উত্তরণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স পরিচালনা করেন হাইম ফরিদা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ কুমার দে।কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি প্রকৌশলী নাজমুল কবির, এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল-ইমরান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্য উৎপল কুমার মণ্ডল এবং গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদা পারভীন।এ সময় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান, রমজাননগর সিপিপির টিম লিডার আলমগীর হোসেন (আলম)সহ সিপিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কর্মশালার সার্বিক সহযোগিতা করেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়াদানের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে উপজেলার তিনটি ইউনিয়নের সিপিপি টিম লিডারদের মাধ্যমে সদস্যদের মধ্যে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানে সহায়তা করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park