1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

পশ্চিম সুন্দরবনের ত্রাস বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর অন্যতম সদস্য মেহেদী হাসান(৩৭)কে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শ্যামনগর ব্যুরো॥ পশ্চিম সুন্দরবনের ত্রাস বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর অন্যতম সদস্য মেহেদী হাসান(৩৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ এর আভিযানিক টিম সোমবার দুপুরর দিকে ঢাকার মগবাজার থেকে তাকে আটক করে। শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের এবাদুল হকের ছেলে মেহেদী সিআর ৫৬৭/২৬ নং মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিল।সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজি, পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার নামে বানিজ্যসহ একডজনেরও বেশী মামলায়র আসামী সে। গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় অগ্নিকান্ড ও লুটপাঠসহ থানার অস্ত্রাাগার লুট, সুন্দরবনের শিকার নিষিদ্ধ পশু শিকার ও অঙ্গপ্রতঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে আলিম বাহিনীর এ সদস্যের বিরুদ্ধে। তার গ্রেপ্তারের দাবিতে গত ২ অক্টোবর সুন্দরবন তীরবর্তী গাবুরার পাউবো’র বাঁধের উপর তিন শতাধিক বনজীবী মানববন্ধন করে। পরিবির্তিত পরিস্থিতিতে সাতক্ষীরা দিগন্ত নামে একটি অনলাইন পোর্টাল খুলে সে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান শ্যামনগর থানা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামী ছিল মেহেদী। সুন্দরবন ও ঢাকায় অবস্থান করে সে নানাভাবে অপরাধমুলক তৎপরতা চালিয়ে আসছিল। এসআরবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর থানায় নেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park