1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ৬ মোবাইল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।বুধবার সকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলারআইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. আল-আমিন শেখের ছেলে ইয়াসিন হোসেন (২০), সোনাতনকাটি গ্রামের মো. আজিজুল সানার ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) এবং শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের নূর মোহাম্মদ সানার ছেলে নূরে আলম হোসেন (৩৬)।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে পুলিশ আশাশুনির প্রতাপনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দীঘলারআইট গ্রামের রুহুল আমিন শেখের (৭৫) বসতবাড়ির উঠানে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার আসর বসেছে।পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ছয়টি মোবাইল ফোন তল্লাশি করে আন্তর্জাতিক অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে। এর মধ্যে ‘1XBET’, ‘MELBET’ ও ‘MOBCASH’–এর তথ্য রয়েছে বলে দাবি করেছে পুলিশ।এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৭ অক্টোবর ২০২৬। মামলায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/১৭/২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park