1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালীগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ১৩ পদে ২৯ মনোনয়ন সংগ্রহ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর আগামী ১৫ নভেম্বর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত সোমবার (৫ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে সাইদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনি, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুর রহমান এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুসহ ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি ২ টি পদের বিপরীতে জামাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আবু তাহের, শেখ আসাদুজ্জামানসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম টোকন, রফিকুজ্জামান, রুমি ,সেলিনা খাতুন, আমিনুর রহমান মুন্না সহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শের আলী, মনিরুজ্জামান খান, শেখ সিরাজুল ইসলাম, কোষাধাক্ষ পদে রজব আলী এবং মাহমুদুল্লাহ, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন, মনিরুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক পদে শেখ সাইফুল ইসলাম, শেখ লুৎফর রহমান এবং নির্বাহী সদস্য ৪ টি পদে শেখ হাফিজুল ইসলাম ,রাজু হোসেন, আবুল হোসেন, নুরুজ্জামান খান, আরাফাত হোসেন সহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, সদস্য জহরুল হক হুদা, শেখ শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park