
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে অপরাধ দমনে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।