1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শেরপুরে ফেনসিডেল ও মদসহ ২ ব্যবসায়ী গ্রেফতার -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
শেরপুরে জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে ফেনসিডিল ও মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের চাঁন্দেরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল রয়েল স্ট্যাগ মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চান্দেরনগর মাইজপাড়াগ্রামের মো. মোজাফফর আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪০) ও একই গ্রামের মো. নওশেদ আলীর ছেলে মো. খোরশেদ আলম (৪৩)।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা ডিবি পুলিশের এসআই মো. ইউছুব আলীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই হরিপদ চন্দ্রপাল সঙ্গীয় ফোর্স সদর উপজেলার চান্দেরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও মো. খোরশেদ আলমকে আটক করার পর আব্দুল কাদিরের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশী করে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ বোতল রয়েল স্ট্যাগ মদ উদ্ধার করা হয়।
এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মো. আব্দুল আজিজ (৩৮) ও অজ্ঞাতনামা আরেক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে খোরশেদ আলম ধলা ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি।ওই ঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ১ (বি)/২৫ (ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park