1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মরদেহ বাংলাদেশে পাঠানোর নামে চাঁদা সংগ্রহ থেকে বিরত থাকতে সতর্ক

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

দৈনিক সোনার বাংলাদেশ;কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মরদেহ বাংলাদেশে পাঠানোর নামে চাঁদা সংগ্রহ থেকে বিরত থাকতে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে দূতাবাস।ওই বিজ্ঞপ্তিতে যোগ করা হয়, ‘এ বিষয়ে দূতাবাস কর্তৃক ইতোপূর্বে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েতের শ্রম আইন অনুযায়ী কুয়েতের ১৮ নং ভিসায় কর্মরত কোনো প্রবাসী বাংলাদেশিকর্মী মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান কর্তৃক বহন করার বিধান রয়েছে। একইভাবে, ২০ নং ভিসায় ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত কোনও বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের খরচ সংশ্লিষ্ট কাফিল কর্তৃক বহন করার বিধান রয়েছে। পক্ষান্তরে, কোনও বাংলাদেশী কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে, অর্থাৎ তিনি আকামাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে, তার মরদেহ বাংলাদেশ দূতাবাস, কুয়েতের আর্থিক সহায়তায় বাংলাদেশে প্রেরণ করা হয়।’এক্ষেত্রে চাঁদা না তুলতে সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, ‘উপরোক্ত আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশির মরদেহ বাংলাদেশে প্রেরণের নামে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে চাঁদা তোলা, অর্থ সংগ্রহ অথবা এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ ধরনের অর্থ সংগ্রহের কার্যক্রমে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ ধরণের আহ্বানে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোনো আকামাবিহীন বাংলাদেশিকর্মী কুয়েতে মৃত্যুবরণ করলে তার মরদেহ বাংলাদেশে প্রেরণের জন্য চাঁদা সংগ্রহ না করে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে লিখিতভাবে আবেদন করার জন্য সংশ্লিষ্ট পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো যাচ্ছে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park