1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ল্যাবে পরীক্ষায় মধু ভেজাল, জীবননগর ব্যবসায়ীকে জরিমানা- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জীবননগরে ভেজাল মধু বিক্রি করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের নেতৃত্বে জীবননগর বাজারে খন্দকার সুন্নাহ কালেকশনসে এক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভেজাল মধু রাখার পাত্রের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার সত্ত্বেও পণ্য বিক্রি করে আসছিল। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর একটি ধারায় প্রতিষ্ঠানের মালিক নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ভেজাল মধু বিক্রির দায়ে নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভেজাল মধু, দোকানে থাকা মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।চুয়াডাঙ্গা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে খন্দকার সুন্নাহ কালেকশনস থেকে গত ২৪ সেপ্টেম্বর ল্যাবে পরীক্ষার জন্য মধুর স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় মধু ভেজাল বলে প্রমাণিত হয়। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছে।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১১/১২/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park