1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

খুলনার সোনাডাঙ্গায় শিক্ষকদের বিরুদ্ধে ক্লাস ফাঁকি ও অনৈতিক আচরণের অভিযোগ, তদন্তের দাবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

বিভাগীয় প্রতিনিধি :খুলনার সোনাডাঙ্গা এলাকার পশ্চিম বানিয়া খমার, বিহার কলোনি মোড় সংলগ্ন সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না নেওয়া এবং বিদ্যালয়ের বাইরে অনৈতিক ব্যক্তিগতভাবে সময় কাটানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া এবং গার্হস্থ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক মুনিয়া সুলতানার মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অভিযোগকারীদের দাবি, তাদের কয়েকটি ছবি ও অন্যান্য তথ্যও তাদের হাতে এসেছে, যেগুলোতে ওই দুই শিক্ষককে বিদ্যালয়ের বাইরে একসঙ্গে দেখা যায় এইরকম দৃশ্য।
তবে এসব ছবি ও তথ্যের সত্যতা, সময় ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা চলমান রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, কোনো শিক্ষক যদি নির্ধারিত সময়ে যথাযথভাবে পাঠদান না করে ব্যক্তিগত অনৈতিক কাজে সময় ব্যয় করেন, তাহলে তার প্রভাব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ওপর পড়তে পারে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও তারা জানান।এদিকে অভিযোগের বিষয়ে মোঃ জাকারিয়া ও মুনিয়া সুলতানার বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে একাধিকবার ফোন করা হলেও মোঃ জাকারিয়া ফোন রিসিভ করেননি।অন্যদিকে মুনিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি হোয়াটসঅ্যাপে পরবর্তীতে বক্তব্য দেওয়ার কথা জানান। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি অভিযোগগুলোর বিষয়ে কোনো বিস্তারিত বক্তব্য বা ব্যাখ্যা দেননি।এদিকে উক্ত শিক্ষক ও শিক্ষিকার পরিবারের আশপাশের লোক থেকে বিষয়গুলি নিয়ে জানতে গেলে বাহির হয়ে আসে অনেক অজানা চাঞ্চল্যকর তথ্য, যাহা শিক্ষক সমাজের জন্য দুঃখজনক। এদিকে একাধিক অভিভাবক প্রতিবেদককে বলেন, শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত জীবন একজনকে ঠকিয়ে আরেকজনকে নিয়ে লীলাখেলার মন্তব্য করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো—বিদ্যালয়ের নির্ধারিত সময়ে তারা নিয়মিত পাঠদান করছেন কি না এবং শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা পাচ্ছে কি না। অভিযোগগুলো সত্য হলে বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যও নেওয়া চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park