1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

শ্যামনগর উপকূলের দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরার শ্যামনগরে উপকূলের দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে উপজেলার রমজাননগর ইউনিয়নে দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সুন্দরবন সংলগ্ন টেংরাখালী মাঠ প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়নে মাঠ মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, আগাম পদক্ষেপ গ্রহণ এবং মানবিক সংকটে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করা হয়। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মাঠ মহড়ার পূর্ববতী ও পরবর্তী রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিপি সদস্য রফিকুর জামান মুন্না প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানা যায়, অনুরুপভাবে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ও ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park