1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। স্বাধীনতার লক্ষ্য ছিল, মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা নিশ্চিত করা। সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও কর্মসংস্থানসহ মানবাধিকার সুনিশ্চিত করা। কিন্তু পরিতাপের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দীর্ঘদিন এদেশে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল ভুলণ্ঠিত। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যে নিরলসভাবে কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোলমডেল। দেশের উন্নয়ন-অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা-কে এবং তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করার জন্যে তিনি সবার প্রতি আহ্বান জানান।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অববাংলাদেশ (ট্র্যাব) এর উদ্যোগে ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা সন্তানদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ২৪ তম ট্র্যাব-বিজয় দিবস সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধুর প্রধানতমআদর্শ হচ্ছে জনসেবা করা। তিনি সকলকে সামর্থ অনুযায়ী অসহায়কে সহায়তা করার আহ্বান জানান।
বাংলা একাডেমির চেয়ারম্যান দেশবরেণ্য কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান অ্যালাইন্সের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান সাঈদুল হাসান, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর কামাল ও মাদক প্রতিরোধ নিউজের সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্র্যাব’র সাধারণ সম্পাদক সহৃদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ট্র্যাব’র সভাপতি কাদের মনসুর।
কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন বলেন, স্বাধীনতাকে সার্থক ও অর্থবহ করতে পারস্পারিক কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। তিনি সকলকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park