1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালীগঞ্জের নলতায় জুয়েলারি দোকানে চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্স নামে একটি দোকান থেকে নগদ টাকা, রুপা স্বর্ণালংকার সহ ২০-২৫ লক্ষ টাকার মালামাল চুরি’র অভিযোগ উঠেছে। দোকান মালিক কালিদাসের ভাষ্য শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী থাকতে অবিশ্বাস্য ভাবে দোকানের শাটার, তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নিজস্ব ও বন্ধকি মিলে ২০-২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চোরেরা নিয়ে যায়। এর মধ্যে ৫/৭ ভরি স্বর্ণ নিজের এবং বাকিটা বন্ধকী বলে এ প্রতিনিধিকে জানালেও সঠিক হিসাব এখনো করা হয়নি বলে জানান। তবে নগদ টাকাসহ কি পরিমান স্বর্ণালংকার চুরি হয়েছে তার কোন সঠিক হিসাব পাওয়া যায়নি। আশ্চর্যজনক হলেও সত্য ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনকে কিছুই জানানো হয়নি বলে এ প্রতিনিধিকে জানান। তিনি এই প্রথম সাংবাদিকদের নিকট থেকে বিষয়টি জানতে পেরেছেন বলে জানান এবং বিষয়টির খোঁজ নেওয়ার কথা বলেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থার কথা জানান। তৃষ্ণা জুয়েলার্সের মালিক নলতা গ্রামের কালিদাস সাংবাদিকদের জানান রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ও তালা ভাঙ্গা দেখতে পান। ওই সময় দোকানে প্রবেশ করে দেখেন ভিতরে রক্ষিত নিজস্ব নগদ টাকা সহ লোকার ভেঙে ২০-২৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টির হিসাব-নিকাশ না করে সঠিকটা জানানো যাচ্ছে না বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান নলতা বাজারের অধিকাংশ জুয়েলারি মালিকরা নাম সর্বস্ব স্বর্ণ ব্যাবসার অন্তরালে চড়া সুদে মানুষকে টাকা দেওয়ার অভিযোগ। সুদের টাকা আদায় কে কেন্দ্র করে বাজারের অধিকাংশ সুদখোর জুয়েলার্স মালিকের সঙ্গে টাকা নেওয়া ভুক্তভোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park