1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ গ্রাহকের স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অবস্থিত জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সাজ্জাদ ও মাঠকর্মী তুহিনের বিরুদ্ধে। জাল স্বাক্ষরে টাকা উত্তোলন এবং একাধিক কিস্তির টাকা সমিতির বইতে জমা না করে আত্মসাৎ ঢাকতে উল্টো হোসনে আরা খাতুন নামে গ্রাহকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোকে কেন্দ্র করে বিষয়টি ফাঁস হয়ে যায়। তবে এ বিষয়ে এরিয়া ম্যানেজার সাজ্জাদের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগী গ্রাহক বাজার গ্রামের হোসনেয়ারা খাতুন এর প্রতিনিধিকে জানান মাছ চাষের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ এরিয়া অফিস থেকে গত ৯/৬/২২ ইং তারিখে ২৪% লভ্যাংশ দুই বছর মেয়াদী ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঞ্চয়ী হিসাবের স্বাক্ষর করা টাকার অংক বিহীন চেক গ্রান্টার হিসেবে জমা দেন। ঋণ গ্রহণের পর থেকে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসলেও মাঠকর্মী তুহিন এবং এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সাজ্জাদ ও মাঠকর্মী তুহিনের যোগসাজোসে আমার স্বাক্ষর জাল করে ৬,৩৩২ টাকা আত্মসাৎসহ পাঁচটি কিস্তির ২৬,৫০০ টাকা জমা না করে আত্মসাৎ করে। এবং পরবর্তীতে ১৯,৩০০ টাকা পাওনা দাবি করে আমার নামে উকিল নোটিশ পাঠায়। আমি তখন অফিস থেকে বই পরীক্ষা করে দেখি আমার কিস্তির টাকা জমা না দিয়ে উল্টো আমার সঞ্চয়ের টাকা থেকে ৫ দফায় ৬,৩৩২ টাকা উত্তোলন করে নিয়ে আত্মসাৎ করিয়াছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহক ওই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মামলা প্রস্তুতি নিয়ে পাল্টা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park