1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎ ;দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শেরেবাংলা নগর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুলজিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল
আজ সোমবার বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাঁদের আদালতে তোলা হয়।এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। তিনি সেখানে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, চলছে দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, চলছে দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত মরিয়মের মৃত্যুর ঘটনায় গতকাল গভীর রাতে তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, আজ সকালে মামলাটিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তারআত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান আজ দুপুরে বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।আদালত সূত্র জানিয়েছে, মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।এদিকে ময়নাতদন্ত শেষে মরিয়ম খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park