
নিজস্ব প্রতিবেদক | তালা, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খালিশখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হেলাল উদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সেবাপ্রার্থীদের হয়রানি এবং সরকারি সেবা পেতে অনৈতিকভাবে অর্থ দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, নামজারি, খতিয়ান, ভূমি সংক্রান্ত প্রতিবেদন, মিসকেস ও অন্যান্য দাপ্তরিক কাজে নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে দালালচক্রের মাধ্যমে টাকা আদায় করা হয়। টাকা না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা, অযথা কাগজপত্রে আপত্তি দেখানো এবং বারবার অফিসে ঘোরানোর অভিযোগও করেছেন একাধিক সেবাপ্রার্থী। স্থানীয়দের ভাষ্য, এ কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।