1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে কাঁচি চাওয়াকে কেন্দ্র করে মারামারি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ আহত ১২ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা গ্রামে কাঁচি চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে ছাত্রলীগের সভাপতিসহ উভয় পক্ষের ১২জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তার কাচি চাইতে গেলে কয়েকজন মিলে তাকে মেরে জখম করে।পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্যে লিপ্ত হলে হতাহতের সূত্রপাত হয়।জানা যায়,মেহেদী হাসানের কাছ থেকে কয়েকদিন আগে একটি ধান কাটার কাঁচি নিয়েছিলো একই গ্রামের বাঁকা পূর্বপাড়ার মোঃ রাজীব মিয়ার ছেলে মোঃ রিফাত।সেই কাঁচি ফেরত না দেওয়ায় শনিবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় রিফাতের হাতে থাকা হাঁসুয়া কেড়ে নেয় হাসান। কাঁচি ফেরত না দিলে হাসুয়া দেবেন না বলে তাকে পাঠিয়ে দেয়।
রিফাত বাড়িতে যেয়ে জানালে বাড়ির মহিলারা এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে হাসানের পরিবারের লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারিবাধে। দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়।আহতরা হলেন- বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান(২৫) তাঁর চাচা রহিম শেখের ছেলে ফিরোজ শেখ (৪২), তৌফিক (২৭), চাচা
হুমায়ুন শেখের ছেলে মো. ইমরান শেখ (১৮), তাঁর মা বেদানা খাতুন (৬০), আলাউদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৫০) ও খোদাবক্স শেখের স্ত্রী রহিমা খাতুন।
এরমধ্যে তৌফিক ও জাহাঙ্গীর শেখের অবস্থা গুরুতর হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইমরান শেখ আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
অপর পক্ষের রিফাতসহ তাঁর পরিবারের ফরজ আলী মন্ডলের ছেলে সেলিম, মনিরুল ইসলাম,বাবুল আক্তার ও তাঁর ছেলে সাব্বির আহত হয়েছেন। এর মধ্যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেলিম ও মনিরুল ইসলাম ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালে ভর্তি সেলিম জানান, আমি বাড়ি ছিলাম। হঠাৎ এসে হাসানের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা করে। এসময় মারামারি শুরু হয়। কাঁচি নিয়ে এর আগে সকালে হাসান ও রিফাতের ঝামেলা হয় বলে তিনি জানান। এদিকে, এই মারামারির ঘটনায় জীবননগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানা-পুলিশসহ বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
০৯/১২/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park