1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নওগাঁয় ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাই আটক- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের দায়ে রাজু হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রাজু হোসেন উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেঝ ছেলে ও নিহত সাজু হোসেনের বড় ভাই।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান প্রেস বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park