1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক খাজরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে আহ্বায়ক করার অভিযোগ, কমিটি ‘বিক্রির’ দাবি নিয়ে তোলপাড়

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত ১৭ আগস্ট ঘোষিত কমিটিতে খাজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাচ্চুকে আহ্বায়ক করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে একই ব্যক্তিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকা অবস্থায় জাসাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।এদিকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সোহেল আহমেদ মানিক তার ফেসবুক আইডিতে পাশাপাশি দুটি কমিটির ছবি পোস্ট করে কমিটি গঠন নিয়ে কঠোর সমালোচনা করেন। পোস্টে তিনি দাবি করেন, ২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে আশাশুনি উপজেলা জাসাসের কমিটি বিক্রি করা হয়েছে। একই সঙ্গে জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তবে কমিটি অর্থের বিনিময়ে গঠনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় যাচাই করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত। অন্যদিকে কমিটি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা।
কমিটি গঠনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কের বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের জাসাস নেতৃবৃন্দের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park