1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। তিনি ৩৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের শ্যামনগর প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জি.এম. আসাদুজ্জামান (লিটন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগের বার্তার প্রতিনিধি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে। বাকি আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের শ্যামনগর প্রতিনিধি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদের শ্যামনগর প্রতিনিধি হাজী মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিডি খবরের শ্যামনগর প্রতিনিধি জি.এম. আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে দৈনিক সকালবেলার শ্যামনগর প্রতিনিধি মেহেদী হাসান মারুফ, দপ্তর সম্পাদক পদে দৈনিক রানারের শ্যামনগর প্রতিনিধি অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কণ্ঠের শ্যামনগর প্রতিনিধি আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক খুলনা অঞ্চলের প্রতিনিধি এস.এম. আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ। কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। দৈনিক জবাবদিহির প্রতিনিধি শেখ সোহরাব হোসেন ২৬ ভোট পেয়ে ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে দৈনিক অধিকরণ ও প্রতিদিনের কণ্ঠের স্টার রিপোর্টার এম. কামরুজ্জামান ২ নম্বর এবং ১৮ ভোট পেয়ে দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আলমগীর সিদ্দিক ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি.এম. মাহাবুব আলম।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। দৈনিক জবাবদিহির প্রতিনিধি শেখ সোহরাব হোসেন ২৬ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন। দৈনিক অধিকরণ ও প্রতিদিনের কণ্ঠের স্টার রিপোর্টার এম. কামরুজ্জামান ১৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আলমগীর সিদ্দিক ১৮ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি.এম. মাহাবুব আলম।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ মাহমুদের উপস্থিতিতে নির্বাচন কমিশনার কৃষ্ণ নন্দ মুখার্জি ফলাফল ঘোষণা করা হয় এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান। পরে উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অভিনন্দন জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park