1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায় দুর্নীতির পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মন্ডলকে ঘিরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন দলাল নির্ভর কার্যক্রম ও ঘুষ গ্রহণ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তথ্য সামনে এলেও বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করা হচ্ছে না। ফলে তার কথিত ‘ক্ষমতার উৎস’ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তিনি বলেন তার নিজের ব্যক্তিগত ভারতের একটি লাল পাসপোর্ট রয়েছে।
নায়েব তারক চন্দ্র মন্ডলের ব্যক্তিগত বক্তব্য ও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ তদন্তকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।এদিকে তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পাশাপাশি কথিত ‘লাল পাসপোর্ট’ ও নাগরিকত্বের বিষয়টিও তদন্তের দাবি উঠেছে।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, নায়েব তারক চন্দ্র মন্ডল নিজেকে ভারতীয় ‘লাল পাসপোর্টধারী’ হিসেবে পরিচয় দিয়ে এবং ‘আমার কেউ কিছু করতে পারবে না’—এমন বক্তব্য দিয়েছেন বলে তারা দাবি করছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা ও তিনি আদৌ কোনো ভারতীয় পাসপোর্টের অধিকারী কি না, সে বিষয়ে সরকারি কোনো নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তাদের হাতে রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এছাড়া তার পরিবারের সদস্যদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে বলেও অভিযোগ পাওয়া যায় স্থানীয় সূত্রে। এ অবস্থায় একজন ব্যক্তি একই সঙ্গে অন্য দেশের নাগরিকত্ব/পাসপোর্ট ধারণ করে বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োজিত থাকতে পারেন কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়নি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং নাগরিকত্ব, পাসপোর্ট ও সরকারি চাকরির যোগ্যতা-সংক্রান্ত বিষয়গুলো সরকারি নথিপত্রের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সচেতন নাগরিকদের দাবি, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত তদন্ত করা হোক।
এ বিষয়ে তালা উপজেলা ইউএনও আফরোজ আক্তার স্বর্ণা বলেন যে, আমি বিষয়টি শুনেছি এবং প্রত্যেকটি নিউজ দেখেছি এ বিষয়ে এসিল্যান্ডকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park