1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় মাদক ব্যবসায়ী আলমগীর বেপরোয়া: সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সোর্সকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:তালা, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সাহাপুর গ্রামের বাইটুর ছেলে কথিত মাদক ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আরও গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আলমগীর ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ও তথ্যদাতাদের (সোর্স) হত্যার পরিকল্পনা এবং একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহাপুর এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে আলমগীরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই ভয়ভীতি প্রদর্শন, অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগও করেছেন একাধিক এলাকাবাসী। ফলে অনেকেই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তারের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের একটি অংশও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে আলমগীরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত হত্যার ষড়যন্ত্র ও মাদক ব্যবসার বিষয়গুলো স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত। অভিযোগের বিষয়ে আলমগীরের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park