1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যার উদ্দেশে হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যার উদ্দেশে হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। সাভার মডেল থানায় মামলাটি করা হয়।রোববার (৩০ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম। মামলার বাদী সামাজিক মাধ্যম ফেসবুক পেজ ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান। শনিবার রাতে তিনি মামলাটি করেন।মামলার এজাহারে বাদী নাহিদ হাসান বলেন, বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়াসংলগ্ন সড়কে গত ২৩ আগস্ট দুপুরে পরিচয়হীন ও অসুস্থ এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন তিনি। এরপর মিল্টন সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে আশ্রয় ও সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন নাহিদ হাসান।
তবে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে সেবা ও আশ্রয় দেওয়ার বিনিময়ে মাসিক ১৮ হাজার টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং মিল্টন সমাদ্দারের মানবসেবামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। ওই ভিডিও প্রকাশের পর মিল্টন সমাদ্দারের কার্যক্রম নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বলেন।
এজাহারে আরও বলা হয়, মিল্টন সমাদ্দারের কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা উপজেলা থেকে রওনা হয়ে ওই বৃদ্ধাকে নিয়ে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে পৌঁছান নাহিদ হাসান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্টন সমাদ্দারের সমালোচনা করার জেরে মিল্টনসমাদ্দার ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজন অতর্কিতভাবে নাহিদ হাসানের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।নাহিদ হাসানের অভিযোগ, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্যসংবলিত একটি ভিডিও ধারণ করে রাখেন বলেও অভিযোগ করেন তিনি।এজাহারে বলা হয়েছে, আগের পোস্টটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের অপরাধ ও দায় এড়ানোর উদ্দেশ্যে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে রেখে দেন। পরে নাহিদ ও তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
নাহিদ হাসান আরও অভিযোগ করেন, মিল্টন সমাদ্দার বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে তাকে বেধড়ক মারধর করেন। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে টাকা চাওয়া হয়নি—এমন স্বীকারোক্তিমূলক ভিডিও বক্তব্যও জোর করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।অভিযোগের বিষয়ে জানতে মিল্টন সমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park