1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‘বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপিকে এই মুহূর্তে আমরা চাঁদাবাজ বলতে চাই না। তবে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব এবং ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী বলব।’শনিবার দুপুরে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিকসংবাদ পড়ুনসারজিস আলম বলেন, ১৮০ দিন না যেতেই মানুষ বিএনপির সঙ্গে অন্যদের তুলনা করতে শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে যদি আমরা প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতা তৈরি করতে পারি, তাহলে এক বছর পর বাংলাদেশের মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।তিনি বলেন, ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে গ্রহণ করা হবে না। ২৮ থেকে ৩০ বছর বয়সী কর্মীদের যদি এনসিপিতে যুক্ত করা হয়, তাহলে যুবশক্তি নামে আলাদা সংগঠন রাখার প্রয়োজন থাকত না। একটি অঙ্গসংগঠন তৈরি করে তাদের কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দিলে সেই সংগঠন ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের কাজের মাধ্যমে আমরা দেখছি, বিএনপি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এখনই তুলনা করতে চাই না। আওয়ামী লীগ ও বিএনপিকে এনসিপি আলাদাভাবে দেখে। ডিজিটালম্যাপ দেখুনআওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম বলেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে মানুষ হত্যা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ দেশত্যাগ করে পালিয়েছে। আওয়ামী লীগ দেশত্যাগ করে পালিয়ে যাওয়া নরপিশাচ।এনসিপি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে দাবি করে তিনি বলেন, আমাদের হয়তো চোখ তুলে নেওয়া হবে, রক্তাক্ত করা হবে, তবুও আমরা ছাড় দেব না। মানুষ আমাদের এখনো একটি কারণেই পছন্দ করে—আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না।বিএনপির সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করে সারজিস আলম বলেন, অতীতে সংসদীয় রাজনীতিতে দিনের বেলায় বিরোধিতা এবং রাতে নেগোসিয়েশনের রাজনীতি হয়েছে। এমনকি সম্পর্ক ও টাকা ভাগাভাগি নিয়েও নেগোসিয়েশন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, এ ধরনের বিরোধী দলের রাজনীতি এনসিপি করবে না। করলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park