1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। গণমাধ্যম ও সাংবাদিকগণ গণতন্ত্র জনগণের অতন্ত্র প্রহরী। শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য।
২৮ অক্টোবর পেশাগত দায়িত্বপালনকালে পুলিশ ও সাংবাদিকদের ওপর বিএনপি-জামাতের হামলার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ২৯ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি-জামাত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনসহ জঘন্য, অমানবিক ও বর্বরোচিত নারকীয় তান্ডব চালিয়েছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নিহতদের আত্মার মাগফেরাত ও আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যে সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শাহ আলম স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আলী এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রধান ও ওয়াহিদুজ্জামান অহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজ খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এলিন, সদস্য মোঃ মুন্না, মোঃ মোমিন মিয়া, তুবা সমাজকল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব দ্বীন ইসলাম সুমন প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park