1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

২২ দিন পর নিখোঁজ ব্যাংকারকে জীবিত উদ্ধার-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার পঠিত


তুর্য হোসেন স্টাফ :রিপোর্টার।

কুমারখালীতে কর্মরত ও বসবাসরত ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ রাজু গত ২২ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাকে তার বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির জন্য মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। এমতাবস্থায় কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে মৃত ইয়াসিন আলীর পুত্রো উক্ত ব্যাংক কর্মকর্তার পরিবার এবং স্বজনেরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। সংবাদপত্রে এ বিষয়ে নিখোঁজ সংবাদ প্রকাশিত হতে দেখা যায়। পুলিশের সহযোগিতা কামনা করে এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ দুই সপ্তাহ কাল অতিক্রম হয়ে যাবার পরও নিখোঁজ কর্মকর্তার কোন হদিস না মেলায় এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে জেলা শহরে মানববন্ধন করা হয়। এদিকে নির্বাচন সহ নির্বাচন পূর্ব ও পরবর্তী নানা পরিস্থিতির কারণে কুমারখালী থানা প্রশাসন ব্যাপক ব্যস্ত থাকায় সেই ব্যস্ততার মধ্যেও নিখোঁজব ব্যাংক কর্মকর্তার সন্ধানে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখেন তারা কুমারখালী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আকিবুল ইসলাম এর আন্তরিক তৎপরতায় ২২ দিন পর গত শুক্রবার রাত আটটার সময় মোবাইল ফোন ট্র্যাকিং এর সহায়তায় উদ্ধার করা হয়েছে ব্যাংক কর্মকর্তা রাজীব আহমেদ রাজুকে। সে তার মোবাইল ফোন বন্ধ করে ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। খুলনার এশিয়া হোটেল থেকে পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মহম্মদ আকিবুল ইসলাম প্রতিবেদককে বলেন, নিখোঁজ রাজু সে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ভিকটিমকে উদ্ধারের পর পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা ও তার সাথে কথা বলে জানা যায় মানসিক উদ্বিগ্নতার কারণে তার মনের মধ্যে এক সময় আত্মহত্যার প্রবণতাও সঞ্চারিত হয়েছিল। উদ্ধার করে উক্ত ব্যাংক কর্মকর্তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সনাক্ত করে পুলিশের সহযোগিতায় ভেড়ামারার ছেলে রাজুকে পাওয়া গেছে মর্মে সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী দুশ্চিন্তা মুক্ত হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park